পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ভারতে নিজের শরীরেই আগুন দিলেন আন্দোলনকারী শিক্ষক!

ডেস্ক: ভারতের পাঞ্জাবের ভাটিন্ডা এলাকায় শিক্ষকদের দাবী আদায়ের জন্য একটি আন্দোলনের সময় সরকারের কুশপুত্তলিকায় আগুন দিতে গিয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন সুখমিন্দার সিং মান নামের এক ব্যক্তি। সুখমিন্দার শিক্ষা কাঠামো নিয়ে পাঞ্জাব সরকারের একটি সিদ্ধান্তের প্রতিবাদে একটি আন্দোলনে অংশ নিচ্ছিলেন।

বিক্ষোভকারীদের আনা একটি কুশপুত্তলিকায় ভালোভাবে আগুন লাগাতে এটির খুব কাছে গিয়েছিলেন সুখমিন্দর। এ সময় ভুল করে তার শরীরেও আগুন ধরে যায়। আগুন ধরে যাওয়ার পর দ্রুত সুখমিন্দারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার অবস্থার কোনো উন্নতি ঘটেনি।

আন্দোলনের কিছু প্রকাশিত ছবিতে দেখা যায়, ভাটিন্ডার একটি সড়কে নিজেদের দাবি আদায়ে বিক্ষোভ ও প্রতিবাদ করছিলেন আন্দোলনকারীরা। এ সময় একটি কুশপুতুলে আগুন ধরাতে গিয়ে কোট ও জিনসের প্যান্ট পরিহিত সুখমিন্দরের শরীরে আগুন ধরে যায়। অন্য আন্দোলনকারীরা তার কাছে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

উল্লেখ্য ২০১৪ সালে সাত হাজার স্বেচ্ছাসেবীকে চাকরিতে স্থায়ী করার কথা দিয়ে দুই বছরের জন্য চুক্তি করে পাঞ্জাব সরকার। কিন্তু চুক্তি শেষে তাদের আর স্থায়ী করা হচ্ছে না। এরই প্রতিবাদে আন্দোলনে নেমেছেন এই শিক্ষকরা।

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ভারতে নিজের শরীরেই আগুন দিলেন আন্দোলনকারী শিক্ষক!

আপডেট টাইম : ১১:৪১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬