পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কুমিল্লায় আচরণ বিধি ভেঙ্গে প্রচারণায় এমপি

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল তাঁর এলাকার প্রার্থী ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন। শুক্রবার সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকার বাইরে জেলা পরিষদ নির্বাচনের এলাকার মধ্যে কুমিল্লা শহরতলি আলেখারচরে হোটেল মায়ামীতে এ মতবিনিময় সভায় মিলিত হন।

রাজী মোহাম্মদ ফখরুল তাঁর এলাকার সব ভোটার ও সদস্য প্রার্থীদের ডেকে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও নৌবাহিনীর সাবেক প্রধান আবু তাহেরের পক্ষে প্রচারণা চালান।

কুমিল্লা জেলা নির্বাচন অফিসের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, এ ধরনের সভা করার কোনো সুযোগ নেই। এটা নির্বাচনী আইন ২২ এর সুস্পষ্ট লঙ্ঘন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, “কারা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবে না- তা ধারা ২ এর ১৪ এ স্পষ্ট রয়েছে। আর সংসদ সদস্যদের ব্যাপারে ধারা ২২ এ তা স্পষ্ট উল্লেখ করা হয়েছে। ” তিনি বলেন, “লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে ব্যবস্থা নে‌ওয়া হবে। ”

মতবিনিময় সভায় কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে দেবীদ্বার ওয়ার্ডে চারজন সদস্য প্রার্থী খন্দকার মো. গোলাম মোস্তফা. শিরিন সুলতানা, মো. শাহজাহান সরকার, ময়নাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে প্রার্থী ও ভোটারদের সঙ্গে রাতের খাবার খান রাজী মোহাম্মদ ফখরুল।

সভায় অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভোটারে কাছ থেকে জানা গেছে, রাজী মোহাম্মদ ফখরুল মতবিনিময়কালে ভোটারদের আওয়ামী লীগের চেয়ারমান প্রার্থীর পক্ষে কাজ করতে বলেন। সেইসঙ্গে সদস্য প্রার্থী একাধিক হওয়ায় নিজ নিজ পছন্দমতো তাদের ভোট দিতে বলেন। তবে একজন নারী প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তিনি মত প্রকাশ করেন। এ ব্যাপারে রাজি মোহাম্মদ ফখরুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

Tag :
লেখক সম্পর্কে

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কুমিল্লায় আচরণ বিধি ভেঙ্গে প্রচারণায় এমপি

আপডেট টাইম : ০৩:৩৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬