পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

খাগড়াছড়িতে স্ত্রী হত্যায় স্বামী আটক

ডেস্ক : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় নিজ গৃহে স্ত্রীকে হত্যা করেছে পাষন্ড স্বামী জামাল উদ্দিন। নিহত গৃহবধুর নাম রিনা বেগম (৩৫)। রিনা বেগম মাটিরাঙ্গা পৌরসভার অন্তর্গত আদর্শগ্রাম এলাকার মো: আব্দুর রহিমের বড় মেয়ে।
শুক্রবার ভোর আনুমানিক ৪টায় মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম কাজীপাড়ায় ঘাতক জামাল উদ্দিনের বাসায় এ নারকিয় ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, প্রায় সময় স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাধ হতো। এ নিয়ে স্ত্রীকে মারধরও করতো ঘাতক জামাল উদ্দিন।
শুক্রবার সকাল ১০টার মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহাদাত হোসেন টিটোর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করে। এ সময় ঘাতক স্বামী মো: জামাল উদ্দিন কে আটক করা হয়।
লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মাটিরাঙ্গা থানা পুলিশ প্রাথমিক তদন্তের আলোকে জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড, এটি কোন স্বাভাবিক মৃত্যুর ঘটনা নয়। এ ঘটনায় নিহত রিনা বেগমের বাবা মোঃ আব্দুল রহিম বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত আসামিকে আদালতে হাজির করা হয়নি।

Tag :
লেখক সম্পর্কে

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

খাগড়াছড়িতে স্ত্রী হত্যায় স্বামী আটক

আপডেট টাইম : ০৫:০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬