অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বরিশালে স্পিডবোট দুর্ঘটনায় মা নিহত, মেয়ে নিখোঁজ

বরিশাল: বরিশাল নগরীর নিকটবর্তী কীর্তনখোলা নদীর সংযোগ খালে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে এক চিকিৎসকের স্ত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দুই চিকিৎসক।

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। হতাহতরা ভোলা থেকে স্পিডবোট করে বরিশাল আসছিলেন।

নিহত নেশপাতি বেগম (৩০) ঢাকা পঙ্গু হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. গোলাম সরোয়ার জাহানের স্ত্রী। দুর্ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে তাদের একমাত্র কন্যা সাহেরী আক্তার (১৩)। এছাড়া তিনি ও তার ভাগনে খোকন এবং বরিশাল মেডিকেল কলেজের চর্ম ও যৌন বিভাগের সহকারী অধ্যাপক ডা. প্রদীপ কুমার বনিক আহত হয়েছেন। গুরুতর অবস্থায় ডা. প্রদীপকে নগরীর আরিফ মোমেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল ফায়ার সার্ভিসের নৌ-বিভাগের ফায়ার ফাইটার মনজ অধিকারী জানান, নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। বন্দর থানার ওসি মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ডা. গোলাম সরোয়ারের আঘাত গুরুতর নয় বলে তাকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। তিনি এক সময় ভোলায় কর্মরত ছিলেন। স্ত্রী ও সন্তানকে নিয়ে পুরনো কর্মস্থলে বেড়াতে গিয়েছিলেন তিনি।

Tag :
লেখক সম্পর্কে

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বরিশালে স্পিডবোট দুর্ঘটনায় মা নিহত, মেয়ে নিখোঁজ

আপডেট টাইম : ০৫:১৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬