পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

পুতিন ‘মারা গেছেন’, রাশিয়া চালাচ্ছেন তাঁর নকল!

ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই ১৬-এর অভিযানে নিহত হয়েছেন বলে নতুন দাবি উঠেছে। সম্প্রতি পশ্চিমা কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বেও এমন কথা বলা হয়েছে। তাদের মতে, এখন রাশিয়া চালাচ্ছে পুতিনের নকল (বডি ডাবল)।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, ভ্লাদিমির পুতিন ২০১৪ সালে মারা গেছেন। এর পর থেকে এখনো পর্যন্ত দেশটি চালাচ্ছে পুতিনের নকল।

১৯৯৯ সালে প্রথম প্রেসিডেন্ট হন রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক কর্মকর্তা ভ্লাদিমির পুতিন। রাশিয়ার হৃত গৌরব ফিরিয়ে আনার শপথ নিয়ে ক্ষমতায় বসা পুতিন বরাবরই পশ্চিমা বিশ্বের পথের কাঁটা হয়ে ছিলেন।

ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী, বর্তমানে রাশিয়াকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশ বলা ভ্লাদিমির পুতিন আসলে নকল। কারণ হিসেবে স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়া এবং জার্মান বলায় পারদর্শী হওয়ার কথা বলা হয়।

ইউটিউবের অনেক ভিডিও ও ব্লগের অনেক লেখায় নকল পুতিন সিআইএর নিয়ন্ত্রণে বলে দাবি করা হয়। অনেকের দাবি, ২০১৪ সালে ক্রিমিয়া আগ্রাসনের পরিপ্রেক্ষিতে বিষ প্রয়োগ করে আসল পুতিনকে হত্যা করে সিআইএ। আবার অনেকের দাবি, ২০১৫ সালের মার্চে নকল পুতিনকে ক্ষমতায় বসানো হয়। ওই বছর ৫ থেকে ১৫ মার্চ ১০ দিন পুতিনকে জনসমক্ষে দেখা যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

পুতিন ‘মারা গেছেন’, রাশিয়া চালাচ্ছেন তাঁর নকল!

আপডেট টাইম : ০১:০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬