অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

নাটোরে তরুণী ও যুবকের লাশ উদ্ধার

নাটোরে পৃথক দুইটি স্থান থেকে এক তরুণী ও এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে লালপুর ও সিংড়া উপজেলা থেকে দুইটি লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ কর্মকর্তারা জানান।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- উত্তর লালপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে জালাল উদ্দিন (২৫)।

অপর একজনের লাশ এক তরুণীর বলে জানালেও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

লালপুর থানার ভারপ্রাপ্ত ওসি ওবায়েদ বলেন, সকালে দক্ষিণ লালপুর গ্রামের স্থানীয় একটি জমিতে জালালের লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তবে জালালকে হত্যার কারণ জানাতে পারেনি ওসি।

সিংড়া খানার ওসি নাসির উদ্দিন মণ্ডল বলেন, উপজেলার বাঁশের সেতু এলাকায় ধানের জমির পাশে অজ্ঞাত এক তরুণীর লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।

আনুমানিক ২০ থেকে ২২ বছর বয়সী ওই তরুণীর পড়নে গোলাপী রঙের সালোয়ার কামিজ ছিল বলে জানান তিনি।

ওসি বলেন, “মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যার পর এখানে কেউ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।”

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

নাটোরে তরুণী ও যুবকের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০১:০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬