পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

বিস্ফোরণে নাড়িভুঁড়ি বেরিয়ে যায় আত্মঘাতী নারীর

ডেস্ক:রাজধানীর দক্ষিণখান আশকোনায় হাজিক্যাম্পের কাছে একটি জঙ্গি আস্তানায় নিজের শরীরে থাকা গ্রেনেডের বিস্ফোরণে যে অজ্ঞাত নারী (৩৫) নিহত হয়েছেন তার নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে বলে সুরতহাল প্রতিবেদনে জানা গেছে।

দক্ষিণখান থানা পুলিশের সুরতহাল প্রতিবেদনে এ তথ্য লেখা হয়। শনিবার বিকেলে এসঅাই নান্নু খান প্রতিবেদনটি তৈরি করেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

ঢামেকের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ মরদেহ ময়নাতদন্ত করবেন।

উল্লেখ্য, শনিবার মধ্যরাত থেকে দক্ষিণখানের আশকোনার পূর্বপাড়ার ৫০নং বাসাটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে পুলিশ। পরে সকালের দিকে আত্মসমর্পণের কথা বলা হলে দুই শিশুকে নিয়ে ওই বাসাটি থেকে দুই নারী বেরিয়ে আসেন। এদের মধ্যে একজন সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর জাহিদের স্ত্রী। অন্যজন পলাতক জঙ্গিনেতা মুসার স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।

পরে আবারো আত্মসমর্পণের কথা বলা হলে এক নারী শিশুসহ বেরিয়ে এসে নিজের শরীরে থাকা গ্রেনেডের বিস্ফোরণ ঘটান। এতে ওই শিশুও আহত হয়। আশকোনার ঘটনায় মোট দুইজন নিহত হন।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

বিস্ফোরণে নাড়িভুঁড়ি বেরিয়ে যায় আত্মঘাতী নারীর

আপডেট টাইম : ০১:২২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬