অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

হরতাল প্রত্যাহারের আহ্বান এফবিসিসিআই’র

বাংলার খবর২৪.কমএফবিসিসিআই_51831 : দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ধারা সমুন্নত রাখার স্বার্থে জামায়াতের ডাকা আগামী ১৮ ও ২১ সেপ্টেম্বরের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

বুধবার অতিরিক্ত সচিব আফসারুল আরিফিন এক বিবৃতির মাধ্যমে এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, ‘‘দেশে নতুন বিনিয়োগ আকর্ষণের জন্য বাংলাদেশ বিনিয়োগ বোর্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ফোরাম-২০১৪ আয়োজন করেছে। এ ফোরামে বিভিন্ন দেশের অনেক আগ্রহী বিনিয়োগকারী অংশগ্রহণ করছেন, যারা এখন দেশে অবস্থান করছেন। এ অবস্থায় হরতাল কর্মসূচি বিদেশি বিনিয়োগকারীদের কাছে নেতিবাচক ভাবমূর্তি তুলে ধরবে যা কখনই কাম্য নয়।

দেশে বর্তমানে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিট্যান্স, বৈদেশিক বিনিয়োগ, আমদানি ও রফতানি কার্যক্রম প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক গতিধারা লক্ষ্য করা যাচ্ছে।

এছাড়া দেশের অনুকূল বিনিয়োগ পরিস্থিতি বিবেচনা করে চীন, জাপানসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন। এ অবস্থায় হরতালসহ যেকোনো নেতিবাচক কার্যক্রম দেশের ভাবমূর্তির উপর প্রভাব ফেলবে এবং বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবে বলে এফবিসিসিআই মনে করে।

এদিকে হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচি দেশের অর্থনীতিকে চরম বিপর্যয় এবং এক অনিশ্চয়তার দিকে নেয়ে যাবে। হরতালের নামে দেশে অরাজকতা সৃষ্টি ও সাধারণ নিরীহ মানুষের জানমালের ক্ষতি দেশের ব্যবসায়ী সমাজ কোনোভাবেই সমর্থন করতে পারে না।’’

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

হরতাল প্রত্যাহারের আহ্বান এফবিসিসিআই’র

আপডেট টাইম : ০৩:৩০:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০১৪