পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএতে ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এর অভিযানে দালাল চক্রের ৩ সদস্য আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Logo দীর্ঘদিন কারাভোগের পর জামায়াত নেতা সোহেল রানা জামিনে মুক্ত, পাটগ্রামে গণসংবর্ধনা Logo বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যে ভাটা, কমেছে রাজস্ব ও কর্মসংস্থান Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির

জামায়াতের হরতালে বিএনপির সমর্থন নেই

বাংলার খবর২৪.কম index_51825: জামায়াতে ইসলামীর ডাকা দুই দিনের হরতালে কোনো প্রকার সমর্থন নেই বিএনপির। দলটির একাধিক শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির নেতৃবৃন্দ জানান, জামায়াতে ইসলামী বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দল। কিন্তু এটা তাদের দলের নিজস্ব কর্মসূচি। তাছাড়া এই ধরনের ইস্যুতে বিএনপি অতীতেও জামায়াতে ইসলামীর হরতালে সমর্থন দেয়নি। তাই এবারের হরতালে বিএনপি সমর্থন দেবে কিনা তা আপনাদের বিবেচনায় থাকা উচিত।

উল্লেখ্য, আপিল বিভাগ থেকে মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদীর বিরুদ্ধে দেওয়া (আমৃত্যু কারাদণ্ড) রায়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতাল দিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতি ও রোববার দলটি এ হরতাল কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।

রায়ের পর দলটির প্রচার বিভাগের সহকারী ইব্রাহীম স্বাক্ষরিত এক বিবৃতিতে ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল দিয়েছে জামায়াতে ইসলামী। ওই দিন ভোর ৬টা থেকে ১৯ সেপ্টেম্বর শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল পালন করবে দলটি।

এছাড়া ১৯ সেপ্টেম্বর শুক্রবার সরকারের জুলুম থেকে পরিত্রাণের জন্য দেশে-বিদেশে আল্লামা সাঈদীর জন্য দোয়া অনুষ্ঠান করা হবে। একই সঙ্গে ২০ সেপ্টেম্বর শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।

এরপর ২১ সেপ্টেম্বর রোববার ভোর ৬টা থেকে ২২ সেপ্টেম্বর সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল পালন করবে জামায়াতে ইমলামী।

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুর বিআরটিএতে ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এর অভিযানে দালাল চক্রের ৩ সদস্য আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

জামায়াতের হরতালে বিএনপির সমর্থন নেই

আপডেট টাইম : ০৩:৪৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০১৪