পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

নিজের মাথায় মদের বোতল ভেঙে মৃত্যু

ঝগড়া করতে করতে রাগের চোটে নিজের মাথায় মদের বোতল ভেঙে মারা গেলেন এক ব্যক্তি।

জানা গেছে, গত ৩১ ডিসেম্বর রাতে বর্ষবরণ উদযাপন করতে বন্ধুদের সঙ্গে দক্ষিণ দিল্লির হজ খাস এলাকার একটি নৈশক্লাবে গিয়েছিলেন ৩০ বছর বয়সী ও পেশায় ব্যবসায়ী দীপক টন্ডন।

থানা পুলিশ জানিয়েছে, সেখানে মিউজিক চালানো নিয়ে অন্যদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন দীপক। উপস্থিত সকলে তাঁকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। রাগের চোটে এবং মদের ঘোরে নিজের মাথায় একটি বিয়ারের বোতল ভেঙে ফেলেন তিনি।

ইতিমধ্যে ঝামেলার খবর পৌঁছায় বিট অফিসারের কাছে। তিনি সফদরজঙ্গ এনক্লেভ থানাকে নির্দেশ দেন অবিলম্বে গাড়ি করে দীপককে হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু পুলিশের সঙ্গে গাড়ি করে যেতে রাজি ছিলেন না দীপক। অনেক অনুরোধ করে তাঁকে রাজি করানো হয়। পরে হাসপাতালে চিকিৎসা চলাকালে তাঁর মৃত্যু হয়।

পুলিশ আরো জানায়, রাজধানীতে নববর্ষ উদযাপন করতে লুধিয়ানা থেকে দুজন বন্ধুর সঙ্গে এসেছিলেন দীপক। পুলিশের কাছে তাঁর বন্ধুরা বয়ানে জানান, ঘটনার সময় তাঁরা ভিতরে ছিলেন না।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

নিজের মাথায় মদের বোতল ভেঙে মৃত্যু

আপডেট টাইম : ০৪:৫৫:০০ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০১৭