অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

অসাম্প্রদায়িক চেতনাকে এগিয়ে নিতে রাষ্ট্রপতির আহ্বান

ডেস্ক: সাম্প্রদায়িকতা, কুসংস্কার, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত হতে গণতান্ত্রিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনাকে এগিয়ে নিতে বেসরকারি সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আজ শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের পথচলার অবিনাশী চেতনা, যার পুরোধা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এ চেতনায় বার বার আঘাত এসেছে। ভূলুণ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা। কিন্তু এ দেশের জনগণ কখনও তা মেনে নেয়নি। স্বৈরাচার, সামরিকতন্ত্র, মৌলবাদের উত্থান আমাদের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অনেক সময় বাধাগ্রস্ত করেছে। এখনও সাম্প্রদায়িকতা, কুসংস্কার, সন্ত্রাস ও জঙ্গিবাদ আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে টেনে ধরছে। এ থেকে মুক্ত হওয়ার জন্য গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনাকে এগিয়ে নিতে হবে। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিতে মানবিকতার বিকাশ ঘটাতে হবে। এ জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন সমাজসেবী সংগঠনকে এগিয়ে আসতে হবে।

বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুবউল্লাহ জনকল্যাণ ট্রাস্ট আয়োজিত ২৮তম মাহবুবউল্লাহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রপতি সামাজিক উন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান। আমাদের সমাজে অনেক বিত্তবান লোক রয়েছেন, তাদের অর্থের অভাব নেই। তারা বিলাসবহুল জীবনযাপন করছেন। আমি তাদের আহ্বান জানাব, আপনারা দেশ ও জাতির প্রতি দায়বদ্ধ থেকে নিজ নিজ এলাকায় শিক্ষা বিস্তারসহ সামাজিক উন্নয়নে অবদান রাখুন। আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসুন। কিশোরগঞ্জের নিজের নির্বাচনী এলাকার মানুষের অবদানের কথা তুলে ধরেন সাতবার নির্বাচিত সংসদ সদস্য আবদুল হামিদ।

হাওর এলাকার প্রাকৃতিক প্রতিকূলতার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, যখন ঝড়-বৃষ্টিতে হাওড়ে ‘আফাল’ সৃষ্টি হয় তখন বাড়িঘর জন্য মানুষের সীমাহীন কষ্ট তা আমি দেখেছি। এ কারণে ছোটবেলা থেকেই পণ ছিল আমি তাদের কল্যাণে কিছু করব। সুখ-দুঃখে তাদের পাশে থাকব। আমার সারাজীবনের রাজনীতির মূল প্রচেষ্টা ছিল এলাকার উন্নয়ন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। সেটা কতটুকু করতে পেরেছি তা এলাকার জনগণ মূল্যায়ন করবেন।

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত এই অনুষ্ঠানে সাহিত্য, বিজ্ঞান (কৃষি), শিল্পকলা, এবং মানবাধিকারে অবদান রাখার জন্য তিনজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। পদকপ্রাপ্তরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, কার্টুনিস্ট রফিকুন নবী, মানবাধিকারকর্মী সুলতানা কামাল এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

অসাম্প্রদায়িক চেতনাকে এগিয়ে নিতে রাষ্ট্রপতির আহ্বান

আপডেট টাইম : ০৪:৩৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০১৭