পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধে মাছ ব্যবসায়ীকে হত্যা

জমি সংক্রান্ত বিরোধের জেরে নোয়াখালীর চাটখিল উপজেলায় দশঘরিয়া বাজারে পুন্য (২৮) নামে এক মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বিধানকে (৩৫) আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত পুন্য উপজেলার দশঘরিয়া গ্রামের প্রিয়লাল দাসের ছেলে।

এ বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানা পুলিশের ওসি নাসিম উদ্দিন জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে দশঘরিয়া বাজারে পুন্য মাছ বিক্রি করছিলেন। এ সময় একই বাড়ির নেপালের ছেলে বিধান এসে ধারালো ছুরি দিয়ে পুন্যকে গলা কেটে হত্যা করে। পরে আশপাশের অন্য ব্যবসায়ীরা বিধানকে আটক করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। সেই সঙ্গে বিধানকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তারপরেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি নাসিম।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধে মাছ ব্যবসায়ীকে হত্যা

আপডেট টাইম : ০৪:০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭