পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সাগরে আটকা পড়েছে ৭ শতাধিক পর্যটক

ডেস্ক: কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে পর্যটকবাহী জাহাজ এলসিটি কাজল ডুবোচরে আটকা পড়েছে। জাহাজে প্রায় সাড়ে সাত শতাধিক পর্যটক রয়েছেন, যা ধারণক্ষমতার দ্বিগুণ।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে মিয়ানমার সীমান্তবর্তী বঙ্গোপসাগরে নাইক্ষ্যংদিয়া এলাকায় বেলা সাড়ে ১১টায় আটকা পড়ে। এতে জাহাজে ভ্রমণে আসা যাত্রীদের মধ্যে কান্নার রোল পড়ে যায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাহাজ আটকা পড়ার খবর শুনেছি। জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আটকা পড়া পর্যটকদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

পাশাপাশি অতিরিক্ত যাত্রী বহন করার বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সেন্টমার্টিনে ভ্রমণে আসা জাহাজে থাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইমরান হাসান জানান, সাগরের মাঝ পথে পৌঁছালে জাহাজটি আটকা পড়ে। জাহাজে সাড়ে সাত শতাধিক পর্যটক থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

এ ব্যাপারে জানতে জাহাজটির ব্যবস্থাপক আবদুর রহিম খোকনের সঙ্গে যোগাযোগ করা হয়। তার ফোনটি বন্ধ থাকায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সাগরে আটকা পড়েছে ৭ শতাধিক পর্যটক

আপডেট টাইম : ০৩:৪৯:২০ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০১৭