পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

চার শতাধিক যাত্রী নিয়ে চরে আটকালো পর্যটক জাহাজ

চার শতাধিক যাত্রী নিয়ে সেন্টমার্টিন যাওয়ার পথে ডুবোচরে আটকা পড়েছিল এলসিটি কাজল নামে একটি পর্যটক জাহাজ। এ ঘটনায় যাত্রীদের মাঝে আতংক ও দুর্ভোগের সৃষ্টি হয়।

বুধবার দুপুর ১২টার দিকে জাহাজটি সেন্টমার্টিনের প্রায় ২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে সাগরে জাহাজটি আটকে যায়।

পরে সেন্টমার্টিন থেকে ছয়টি ট্রলার এনে জাহাজের যাত্রীদের সেন্টমার্টিনে নিয়ে যাওয়া হয়। এর পাঁচ ঘণ্টা পর বিকাল ৫টার দিকে জোয়ারে ভাসলে জাহাজটি সেন্টমার্টিনে পৌঁছে।

বিকালে কাজল জাহাজের যাত্রীরা অন্যান্য জাহাজে টেকনাফে ফিরে আসলেও শতাধিক যাত্রী সেখানে আটকা পড়ে বলে খবর পাওয়া গেছে।

কাজলের পরিচালক সুমন জানান, সকাল সাড়ে ৯টার দিকে জাহাজটি টেকনাফের দমদমিয়া এলাকা থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। দুপুর ১২টার দিকে সেন্টমার্টিনের পূর্ব দিকে মিয়ানমারের নাইক্ষংদিয়া দ্বীপের পশ্চিমে ডুবোচরে আটকে যায়। এসময় জাহাজে চার শতাধিক যাত্রী ছিল।

তাৎক্ষনিক সেন্টমার্টিন থেকে ৬টি ট্রলার এনে যাত্রীদের সেখানে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। আবার বিকালে অন্য দুটি জাহাজে কাজলের যাত্রীদের ফিরে আসার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশনের কর্মকর্তা সাব লে. আশমাদুল জানান, জাহাজটির কিছু যাত্রী ফিরতে পারেননি বলে শুনেছেন। তবে জাহাজ সেন্টমার্টিনে পৌঁছার পর অবশিষ্ট যাত্রীদের নিয়ে ফিরে যাবার ব্যবস্থা করা হবে।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, দুপুরে জাহাজটি আটকা পড়ার পর যাত্রীরা ট্রলারে সেন্টমার্টিন পৌঁছে।

এর আগে আরও বেশ কয়েকবার অন্যান্য জাহাজের ডুবোচরে আটকা পড়ার ঘটনা ঘটেছিল বলে জানান তিনি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

চার শতাধিক যাত্রী নিয়ে চরে আটকালো পর্যটক জাহাজ

আপডেট টাইম : ০৪:১৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০১৭