অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

এবার বাড়ল স্বর্ণের দাম

ডেস্ক: কয়েকবার কমার পর এবার বেড়েছে স্বর্ণের দাম। আগামীকাল শনিবার থেকে ভরিপ্রতি এক হাজার ৫০টাকা থেকে এক হাজার ৪৫৮ টাকা পর্যন্ত বেড়েছে অলংকার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত এ ধাতুর দাম।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জানিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয় বলে দাবি বাজুসের।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৬ হাজার ৭৩ টাকা দরে। গত বছরের ৭ ডিসেম্বর থেকে শুক্রবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি বিক্রিমূল্য ছিল ৪৪ হাজার ৭৯০ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে এ মানের স্বর্ণের দাম এক হাজার ২৮৩ টাকা বাড়ল।

শনিবার থেকে পরবর্তী দাম নির্ধারণ হওয়ার আগ পর্যন্ত ২১ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি ৪২ হাজার ৬৯০ টাকার বদলে বিক্রি হবে ৪৪ হাজার ৩২ টাকা দরে। এ মানের স্বর্ণের ভরিপ্রতি এক হাজার ৩৪২ টাকা বেড়েছে। আর ১৮ ক্যারেটের স্বর্ণ এক হাজার ৪৫৮ টাকা বেড়ে ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪৯১ টাকা।

শুক্রবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি দাম ছিল ৩৭ হাজার ৩৩ টাকা। আর সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি ২৪ হাজার ২৮ টাকার বদলে শনিবার থেকে বিক্রি হবে ২৫ হাজার ৭৮ টাকায়। অর্থাৎ ভরিতে এক হাজার ৫০ টাকা বেড়েছে।

এদিকে স্বর্ণের পাশাপাশি শনিবার থেকে বাড়বে রুপার দামও। গতকাল পর্যন্ত ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার দাম ছিল এক হাজার ৫০ টাকা। নতুন মূল্য অনুযায়ী তা বিক্রি হবে এক হাজার ১০৮ টাকায়। অর্থাৎ প্রতি ভরিতে রুপার দাম বাড়ছে ৫৮ টাকা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

এবার বাড়ল স্বর্ণের দাম

আপডেট টাইম : ০২:০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭