পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কুষ্টিয়ায় বিয়েতে আ’লীগ নেতার গুলি ছুঁড়ে উল্লাস! ( ভিডিওসহ)

ডেস্ক: কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার মেয়র ও ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানা গুলি ছুঁড়ে বিয়ের অনুষ্ঠানে উল্লাস প্রকাশ করেছেন।
পরিবারের অন্য সদস্যরা নাচ-গান কিংবা হৈ-হুল্লোড়ে আনন্দ করলেও তিনি শর্টগানের গুলি ফুটিয়ে আনন্দ উদযাপন করেন। প্রদর্শন করেছেন পিস্তলও।
ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে কুষ্টিয়ায় তোলপাড় শুরু হয়েছে।
স্থানীয়রা জানান, মেয়র শামীমুল ইসলাম ছানার বড় ভাই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের সাবেক এপিএস সাইফুল ইসলাম রানার কন্যা টিসার বিয়ে শুক্রবার সম্পন্ন হয়।
এ বিয়ে উপলক্ষে গত কয়েকদিন ওই বাড়িতে যেন উৎসবের শেষ নেই। পরিবার আত্মীয়-স্বজনদের মত বিয়ের উৎসবে শামিল হয়েছিলেন মেয়র নিজেও।
অন্যরা নেচে-গেয়ে ও হৈ-হুল্লোড় করে আনন্দ উদযাপন করলেও মেয়রের উদযাপনটা ছিল একটু ভিন্ন রকমের। গত মঙ্গলবার রাত ৮টার দিকে বিয়ের অনুষ্ঠানে শর্টগানের গুলি ছুঁড়ে আনন্দ উদযাপন করেন তিনি।
অনুষ্ঠানে এভাবে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন কতটুকু আইনসিদ্ধ- জানতে চাইলে ভেড়ামারা থানার ওসি নুর হোসেন খন্দকার বলেন, ‘ফায়ারিংয়ের কোনো অনুমতি তিনি দেননি। তাছাড়া কোনো রকম ফায়ারিং করতে গেলে সংশ্লিষ্ট থানার অনুমতির প্রয়োজন হয়। সেটি তিনি নেননি।’
মেয়র শামীমুল ইসলাম ছানা বলেন, ‘আমার লাইসেন্স করা শর্টগান থেকে বিয়ের অনুষ্ঠানে গুলি ফুটিয়ে কিছুটা আনন্দ করেছি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবগত করা হয়েছিল।’
ইউএনও শান্তি মনি চাকমা বলেন, ‘আমি অনুমতি দেয়া-না দেয়ার কেউ নই। মেয়র তার নিজ নামে লাইসেন্স করা শর্টগান থেকে বিয়ের অনুষ্ঠানে গুলি ফুটিয়েছেন। কি শর্তে তিনি অস্ত্রের লাইসেন্স নিয়েছেন, সেটি তারই ভালো জানার কথা।’

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কুষ্টিয়ায় বিয়েতে আ’লীগ নেতার গুলি ছুঁড়ে উল্লাস! ( ভিডিওসহ)

আপডেট টাইম : ০৭:০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭