পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

ডেমরায় বিস্ফোরক মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

ডেমরায় থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টের আসামি থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তাজ মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে আদালতে তাকে পাঠায় পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সারুলিয়ার টেংরা এলাকা থেকে তাজকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকায় বসবাসরত আবদুল আলীমের ছেলে।
ডেমরা থানার ওসি এসএম কাওসার আহমেদ বলেন, গ্রেফতার ছাত্রদল নেতা তাজ ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিএনপিসহ জোটের ডাকা লাগাতার হরতাল-অবরোধের সমর্থনে ককটেল বিস্ফোরণ ও বিস্ফোরকদ্রব্য বহন করাসহ বিভিন্ন নাশকতার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলে একাধিক অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে ২০১৫ সালের ৩ জানুয়ারি ডেমরা থানায় বিস্ফোরক মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত। ডেমরা থানা পুলিশ আরও জানায়, তাজ মাহমুদ ২০১৫ সালের ৭ জানুয়ারি রাতে ডেমরার স্টাফ কোয়ার্টার-বামৈল এলাকার ডেমরা-যাত্রাবাড়ী সড়কে একটি কাগজবোঝাই ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপ করে পুড়িয়ে দেয়ার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তা ছাড়া ১৮ ফেব্রুয়ারি ভোরে রানীমহল বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী লেগুনায় আগুন দেয়ার সঙ্গেও তিনি জড়িত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

ডেমরায় বিস্ফোরক মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

আপডেট টাইম : ০৭:১৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭