পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

ইরাকে বিমান হামলায় ৩০ বেসামরিক নিহত

ডেস্ক:ইরাকের মসুলের ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত একটি জেলায় চালানো বিমান হামলায় অন্তত ৩০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার মসুলের পশ্চিমাঞ্চলে বিমান থেকে অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠনটির জ্যেষ্ঠ নেতা হারবি আবদেল কাদেরের বাড়িতে ওই হামলা চালানো হয়। তবে তখন আবদেল কাদের বাড়িতে ছিল না। হতাহতদের মধ্যে তার পরিবারের কয়েকজন সদস্যও রয়েছেন বলে জানা গেছে।

ওই বিমান হামলাটি মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট চালিয়েছে, নাকি ইরাকি বাহিনী চালিয়েছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেননি প্রত্যক্ষদর্শীরা।

মসুলের টাইগ্রিস নদীর পশ্চিমের অংশ এখনও আইএস জঙ্গিদের দখলে রয়েছে। তবে পূর্বের প্রায় পুরোটাই মার্কিন নেতৃত্বাধীন জোটের সহযোগিতায় ইরাকি বাহিনীর দখলে এসেছে। ইরাকে এটাই আইএস-এর শেষ শক্ত ঘাঁটি।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

ইরাকে বিমান হামলায় ৩০ বেসামরিক নিহত

আপডেট টাইম : ১২:৫১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭