
বাংলার খবর২৪.কম :
গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর কদমতলী থানায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে মহানগর হাকিম আলমগীর কবির রাজ এর আদালত এ জামিন দেন।
মির্জা ফখরুলের পক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও ঢাকা বারের সভাপতি মহসিন মিয়া আদালতে তার জামিন আবেদন করেন।
এরপর শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধারীর কদমতলী থানাধীন এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় সে সময় কদমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়।
পরে চলতি বছরের ২২ জানুয়ারি কদমতলী থানার এসআই জাহিদ খান মির্জা ফখরুলসহ ৬১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
বাংলার খবর ডেস্ক : 



















