পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

অতিরিক্ত অর্থ ১০ দিনের মধ্যে ফেরতের নির্দেশ

চট্টগ্রাম : চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ভর্তি, পুন: ভর্তি, ছাড়পত্র (টিসি) গ্রহণকালে নেওয়া অতিরিক্ত অর্থ আগামী ১০ দিনের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যতায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারী করেছেন জেলা প্রশাসক।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কনজ্যুমার এসোসিয়েশন (ক্যাব) এবং জেলা প্রশাসনের শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষা কর্মকর্তা হোসনে আরা ক্যাব কর্মকর্তাদের সাথে বাকবিতণ্ডতায় লিপ্ত হলে বৈঠকে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একারণে সভা তড়িগড়ি করে শেষ করে দেওয়া হয়।
সভায় জেলা প্রশাসক সামশুল আরেফিন সভাপতিত্ব করার কথা থাকলেও তিনি উপস্থিত থাকতে পারেননি। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান এতে সভাপতিত্ব করেন।
সভায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি নির্দেশনা দেওয়া হয় কোন ধরণের পুণ:ভর্তি এবং উন্নয়ন ফি নামে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না। ছাড়পত্র (টিসি) নিতে ২শ টাকার বেশি নেওয়া যাবে না।
যে সব শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবকদের কাছ থেকে ইতোমধ্যে অর্থ আদায় করেছে তাদেরকে তা ফেরত অথবা মাসিক বেতনের সাথে সমন্বয় করে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

অতিরিক্ত অর্থ ১০ দিনের মধ্যে ফেরতের নির্দেশ

আপডেট টাইম : ০৪:৫৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭