পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় নিহত ১, আহত ৩

শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারি চালিত অটোভ্যানের যাত্রী মোছা. লাইলী বেগম নিহত হয়েছেন। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের শাহজামালের স্ত্রী। এ ঘটনায় আরও ৩যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁরা হলেন- একই এলাকার গোলাম মোস্তফার স্ত্রী মরিয়ম বেগম (৪৫), মেয়ে মুন্নি খাতুন (১৬) ও সুঘাট ইউনিয়নের আওলাকান্দি গ্রামের মোজদার হোসেনের ছেলে আব্দুস সোবাহান (৩৬)। তাঁদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার (১৮জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর বাজার সংলগ্ন রানীরহাট মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জাপুর বাজার থেকে ব্যাটারি চালিত অটোভ্যান যোগে নিহত ও আহতরা রানীরহাট আঞ্চলিক সড়কের মোড়ে যাচ্ছিলেন। পথিমধ্যে উক্ত স্থানে বগুড়াগামী দ্রুতগতির একটি যাত্রীবাস অটো ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লাইলী বেগম নিহত হন। বাকিরা গুরুতর আহত হন। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফও এই তথ্য নিশ্চিত করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শেরপুরে যাত্রীবাহী বাসের চাপায় নিহত ১, আহত ৩

আপডেট টাইম : ০৫:০২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭