অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

খেলাধুলার জন্য সব ধরনের পদক্ষেপই নেবে তার সরকার: প্রধানমন্ত্রী

ডেস্ক: দেশের খেলাধুলা আরো এগিয়ে যাবে এ আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপই নেবে তার সরকার।

খেলাধুলায় উৎসাহ ও সহযোগিতা দিতে সমাজের বিত্তবান, জনপ্রতিনিধিসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৬’ এবং ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৬’-এর ট্রফি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘খেলাধুলার জন্য আরো সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। আমাদের লক্ষ্যই হচ্ছে আমাদের ছেলে-মেয়েরা খেলাধুলার দিকে আরো নজর দিক। এগিয়ে যাক। আমি চাই খেলাধুলার মধ্যদিয়ে আমাদের ছেলে-মেয়েরা দেশপ্রেমিক হবে, দেশের দিকে আরো নজর দেবে।’

শেখ হাসিনা বলেন, আমাদের শিক্ষক-অভিভাবক এবং জনপ্রতিনিধি, সচ্ছল ব্যক্তি- সবাইকে আহ্বান জানাব খেলাধুলার প্রতি আমাদের ছেলে-মেয়েরা মনোনিবেশ করেছে, তাদের আরো উৎসাহ দিতে হবে। এর সঙ্গে সঙ্গে সবধরনের সুযোগ-সুবিধা স্কুলগুলো যেন পায় সে ব্যবস্থা তারা করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি।

অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, ফুটবল ফেডারেশনে সভাপতি গাজী সালাহউদ্দিনসহ মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ এবং সরকারের উচ্চ পর্যায়েরর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

খেলাধুলার জন্য সব ধরনের পদক্ষেপই নেবে তার সরকার: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৩৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭