পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কুষ্টিয়ার ‘জঙ্গি’ আস্তানা থেকে তিন নারী আটক

ডেস্ক: কুষ্টিয়ার ভেড়ামারা শহরের বামনপাড়ায় ঘিরে রাখা সেই টিনশেড বাড়ি থেকে নব্য জেএমবির আমির আইয়ুব আলীর স্ত্রীসহ তিন নারী জঙ্গিকে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট ও কুষ্টিয়া জেলা পুলিশ।

শনিবার ভোর রাত তিনটার পর পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট যৌথভাবে এই অভিযান চালান। এ সময় ওই তিন নারীকে আটকের পাশাপাশি দুটি সুইসাইডাল ভেস্ট, একটি পিস্তল, একটি ম্যাগজিন ও গান পাউডার উদ্ধার করা হয়।

কুষ্টিয়া পুলিশ সুপার এস এম মেহেদী হাসান জানিয়েছেন, রাত ১২টার দিকে খবর পাওয়া যায় কুষ্টিয়া ভেড়ামারা তালতলা মসজিদের পাশে একটি বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি আব্দুল মান্নানসহ কুষ্টিয়া ভেড়ামারা থানা পুলিশ, কুষ্টিয়া পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ টিম সেখানে অবস্থান নেয়। পরে শনিবার ভোর রাতে সেখানে যৌথভাবে অভিযান চালানো হয়।

পুলিশের দাবি, এ সময় সুইসাইড ভেস্ট পরিহিত অবস্থায় এক নারী পুলিশের ওপর হামলার চেষ্টা চালান। তবে পুলিশ সদস্যরা তা বিস্ফোরিত হওয়ার আগেই তাকে ধরে ফেলেন। পরে পর্যায়ক্রমে আরও দুই নারীকে আটক করতে সক্ষম হয় আইন-শৃঙ্খলা বাহিনী।

আটক তিন নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা নব্য জেএমবির আমির আইয়ুব বাচ্চু ওরফে সজিবের স্ত্রী তিথি ও নব্য জেএমবির সেকেন্ড ইন কমান্ডের স্ত্রী সুমাইয়া। তবে আটক অন্যজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কুষ্টিয়ার ‘জঙ্গি’ আস্তানা থেকে তিন নারী আটক

আপডেট টাইম : ১০:৫৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১ জুলাই ২০১৭