পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ভাড়াটিয়া হত্যা মামলায় ছাত্রলীগ নেতাসহ আটক ২

ডেস্ক : কুমিল্লার নগরীর নতুন চৌধুরী পাড়ায় ভাড়াটিয়া মাসুদুর রহমান হত্যা মামলায় ছাত্রলীগ নেতাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মান্না ও জসিম উদ্দিন নামে দুইজনকে গ্রেফতার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মান্না (৩০) নগরীর কাপ্তান বাজার এলাকার জিয়া উদ্দিনের ছেলে। সেই ৪ নং কাপ্তান বাজার এলাকার ছাত্রলীগের সাবেক সভাপতি। তার সহযোগী জসিম উদ্দিন (৩৪) কুমিল্লা সদর উপজেলার মাঝিগাছা নন্দিরবাজার এলাকার তাহের মেম্বারের ছেলে।

গ্রেফতারের বিষয় নিশ্চিত করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ জানান, মাসুদ হত্যা হওয়া নগরীর নতুন চৌধুরী পাড়ায় সুমন ভিলার মালিক, অন্য ভাড়াটিয়া এবং হত্যা ঘটনার পর আটক হওয়া জুম্মানের সহযোগিতায় তাদেরকে গ্রেফতারে সক্ষম হয়েছে পিবিআই। প্রাথমিকভাবে তারা হত্যার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছে। তবে তাদের চক্রে আরো ৩/৪ জন্য সদস্য রয়েছে। তাদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর রাতে কুমিল্লার নগরীর নতুন চৌধুরী পাড়ায় ভাড়াটিয়া মাসুদুর রহমানকে গলা কেটে হত্যা করা হয়। মাসুদুর রহমান মজুমদার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সুবর্ণপুর গ্রামের শামছুল হক মজুমদারের ছেলে।

মাসুদ কুমিল্লায় আবুল খায়ের গ্রুপে চাকরি করতেন। মাসুদ হত্যার ঘটনায় তার ছোট ভাই মাহফুজ মজুমদার বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অজ্ঞাতদের আসামি দিয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ভাড়াটিয়া হত্যা মামলায় ছাত্রলীগ নেতাসহ আটক ২

আপডেট টাইম : ০২:১৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭