পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

কিছুক্ষণ পরই ভয়াবহ বিস্ফোরণে ফেটে পড়বে ‘পৃথিবীর মেরুদণ্ড’

ডেস্ক : পরিস্থিতি ভয়াবহ৷ যে কোনও সময় প্রবল বিস্ফোরণে লাভা উগরে দিতে পারে বিশ্বের মেরুদণ্ড- মাউন্ট আগুং৷ প্রবল ধোঁয়া ও গরম ছাইয়ের স্রোত নেমে আসছে এই আগ্নেয়গিরির মুখ থেকে৷ পরিস্থিতি যে রকম তাতে চিন্তিত বিশেষজ্ঞরা৷

মাউন্ট আগুং-কে বালিবাসী বিশ্বের মেরুদণ্ডের সঙ্গে তুলনা করেন৷ সেই মেরুদণ্ড জ্বলতে শুরু করেছে৷ তাতেই ছড়িয়েছে আতঙ্ক৷ বড়সড় বিপদের সূচনা হতে যাচ্ছে, এমনই সংবাদ দিচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম৷

এদিকে ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যম জানাচ্ছে, আগ্নেয়গিরির ভয়াবহ আকার দেখে বিমান চালনা বন্ধ করার পরিস্থিতি বেশ জটিল৷ আতঙ্কিত বহু মানুষ আশ্রয় নিয়েছেন বালি বিমান বন্দরে৷ রয়েছেন অনেক ভিনদেশি পর্যটক৷ অন্তত ৮ হাজার জন আটকে পড়েছেন এয়ারপোর্টে৷

বাতাসে ছাই ছড়িয়ে পড়ায় প্রায় এক লক্ষ মানুষকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইন্দোনেশিয়া সরকার৷ জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কবার্তা৷

বড় ধরনের আশংকায় গত সেপ্টেম্বরে ইন্দোনেশিয়া সরকার প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষকে এলাকা ছাড়ার কথা বলেছিল৷ এর আগে ১৯৬৩ সালের বড় এক অগ্ন্যুত্পাতে মৃত্যু হয় হাজারের বেশি৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রশান্ত মহাসাগরের বিখ্যাত ‘রিং অফ ফায়ার’ বা ‘অগ্নি বলয়’ ইন্দোনেশিয়া সংলগ্ন৷ অতিক্রম করেছে এখানে ১২০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি আছে৷তাদেরই অন্যতম মাউন্ট আগুং ও মাউন্ট সিনাবুং৷

বালি মাউন্ট আগুংয়ের ভয়াবহ রূপ দেখে স্থানীয় ও আন্তর্জাতিক বিমান পথে উড়ান স্থগিত করা হয়েছে৷ এর জেরে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে প্রাচ্যের যাতায়াতে লেগেছে ধাক্কা৷ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সহ মাইক্রো ও পলিনেশিয়ার দেশগুলির উড়ানপথ সাময়িক বিপর্যস্ত৷

মাউন্ট আগুং আগ্নেয়গিরির ধোঁয়া দক্ষিণ ও দক্ষিণপশ্চিম দিকে ছড়িয়ে পড়েছে। বিমান যাতায়াতের পথ প্রায় ঢেকে দিয়েছে। প্রায় ৩০ হাজার মিটার উঁচু পর্যন্ত ছাই, ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এমনি জানাচ্ছে ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যম৷

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

কিছুক্ষণ পরই ভয়াবহ বিস্ফোরণে ফেটে পড়বে ‘পৃথিবীর মেরুদণ্ড’

আপডেট টাইম : ০৪:৫২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭