অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ

অঙ্ক বইয়ে মডেল হিসেবে পর্নো তারকা

বাংলার খবর২৪.কম :500x350_3a5620887e7bed8204b551b31ad91920_MATH20140919150430 অঙ্ক কঠিন একটি বিষয়। তাই শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণে অনেক কিছু করা হয়। এমনই একটি কাজ করা হয়েছিল থাইল্যান্ডে। অঙ্ক বইয়ের কভার পৃষ্ঠায় গণিতের সূত্রগুলোর সঙ্গে এক নারী মডেলের ছবি দেয় দেশটির পাঠ্যপুস্তক প্রকাশক মুয়াং থাই বুক। ছবিতে ভেঙে ভেঙে গণিতের সূত্রগুলো বোঝাচ্ছেন ওই সুন্দরী নারী। কিন্তু এতে হিতে বিপরীত হয়েছে। না জেনে, না বুঝে বইতে ওই ছবি দেওয়ায় থাইল্যান্ডে সরকার সমালোচনার মধ্যে পড়েছে।
ছবির ওই নারী আর কেউ নন, তিনি জাপানের এক পর্নোস্টার। নাম মানা আওকি। ওই পর্নোস্টারের ভিডিওচিত্র আগে অনেকবার ইন্টারনেটে দেখেছেন ওই শ্রেণির শিক্ষার্থীদের অনেকেই। আর শিক্ষার্থীরা পর্নোস্টারকে নতুন করে দেখলেন তাদের অঙ্কের পাঠ্যপুস্তকে। আর তখনই বিষয়টি জানাজানি হয়ে যায়।
পাঠ্যপুস্তক প্রকাশনা প্রতিষ্ঠানটি টুইটারে ওই পর্নোস্টারের ছবিটি পায়। আর অঙ্ক বইয়ের পৃষ্ঠাসজ্জায় তাকেই মডেল হিসেবে নির্বাচিত করে প্রতিষ্ঠানটি। জানা যায়, শিক্ষকের ভূমিকায় পর্নো ছবিতে অভিনয় করেন আওকি। সেখানে দেখা যায়, তিনি শিক্ষার্থীদের গণিতের সূত্রগুলো ব্লাক বোর্ডের লিখে বোঝাচ্ছেন।

Tag :

১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন

অঙ্ক বইয়ে মডেল হিসেবে পর্নো তারকা

আপডেট টাইম : ০৪:২৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০১৪