পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

আনিসুল হকের মৃত্যুতে কাঁদলেন সাঈদ খোকন

ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়ে কাঁদলেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

শুক্রবার বিকেলে বনানীতে তার নিজ বাসভবনে আনিসুল হকের মৃত্যুতে গণমাধ্যমকর্মীদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কেঁদে ফেলেন তিনি।

সাঈদ খোকন বলেন, আনিসুল হকের এই মৃত্যুটা আমাদের জন্য অপ্রত্যাশিত। হঠাৎ করে অসুস্থ হয়ে এভাবে চলে যাবেন ভাবতেও পারেনি। তার এ শূন্যতা সহজে পূরণ হবে না।

তিনি বলেন, মানুষের সেবার মনোভাব আমাদের দু’জনের মধ্যে প্রকট ছিলো। তার বিভিন্ন কর্মকাণ্ডে আমিও অনুপ্রাণিত হতাম। আমার বিভিন্ন কর্মকাণ্ডে তিনিও অনুপ্রাণিত হতেন। দু’জন মিলে বিগত দুই থেকে আড়াই বছর শহরের পরিবর্তনে ইতিবাচক ধারা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলাম। হঠাৎ করে এমন ঘটনা ঘটবে এটা ভাবতেও পরিনি।

আনিসুল হকের জন্য দোয়া চেয়ে বলেন, আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউই নই। সবারই ভুল ত্রুটি থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন মানুষকে গুন দিয়ে তৈরি করেন তেমনিভাবে তার ভুলও থাকে। চলার পথে আনিসুল হকের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে এদেশের মানুষ এ শহরের মানুষ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তার ছোট ভাই হয়ে আমি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আনিসুল হক। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আনিসুল হকের মৃত্যুতে কাঁদলেন সাঈদ খোকন

আপডেট টাইম : ০২:৪৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭