অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কম্বোডিয়ায় গণহত্যা জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক : কম্বোডিয়া সফরের প্রথম দিনে গণহত্যা স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, তিন দিনের সরকারি সফরে আজ রবিবার দুপুরে কম্বোডিয়ার নমপেন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এরপর বিমানবন্দর থেকে তিনি সরাসরি হোটেল সোফিটেলে ওঠেন। হোটেলে কিছুক্ষণ বিশ্রামের পর স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে স্বাধীনতা স্তম্ভে যান শেখ হাসিনা। এরপর কম্বোডিয়ার প্রয়াত রাজা নরোদম সিহানুকের রাজকীয় স্মৃতিমূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। তারপর সেখান থেকে নমপেন শহরের তৌল সেং গণহত্যা জাদুঘর পরিদর্শনে যান প্রধানমন্ত্রী।

এ সময় তিনি গণহত্যাস্থল ঘুরে ঘুরে দেখেন এবং পরিদর্শন শেষে জাদুঘরের বইয়ে সই করেন।

জাদুঘর পরিদর্শনের সময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কম্বোডিয়ায় গণহত্যা জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৪৮:১০ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭