অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ

শিক্ষাখাতে দুর্নীতি বন্ধে দুদকের ৩৯ সুপারিশ

শিক্ষাখাতে দুর্নীতি বন্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মন্ত্রিপরিষদ বিভাগে ৩৯টি সুপারিশ প্রেরণ করেছে।

আজ বুধবার দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রবণ কুমার ভট্টাচার্য বলেন, আমরা শিক্ষাখাতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশ্নপত্র ফাঁস, নোট অথবা গাইড, কোচিং বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ, এমপিওভুক্তি, নিয়োগ ও বদলিসহ বিভিন্ন প্রকারে দুর্নীতির উৎস এবং তা বন্ধের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বরাবরে ৩৯টি সুনির্দিষ্ট সুপারিশ করেছি।

তিনি জানান, শিক্ষাখাতে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন থেকে গঠিত প্রাতিষ্ঠানিক টিমের প্রতিবেদনের ভিত্তিতে এ সুপারিশ মালা তৈরি করা হয়েছে। দুর্নীতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য এসব সুপারিশ মন্ত্রিপরিষদ বিভাগ সচিব, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর বরাবরে পাঠানো হয়।

তিনি জানান, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস দুর্নীতির নতুন সংযোজন। অবৈধ অর্থের বিনিময়ে কতিপয় দুর্নীতিপরায়ণ কর্মকর্তা এ জাতীয় অপরাধে সংশ্লিষ্ট থাকেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রশ্নপত্র ফাঁসে শিক্ষা বোর্ড, বাংলাদেশ সরকারি প্রেস (বিজি প্রেস), ট্রেজারি এবং পরীক্ষা কেন্দ্রের কতিপয় অসাধু কর্মকর্তার সঙ্গে কোচিং সেন্টার, প্রতারক শিক্ষক ও বিভিন্ন অপরাধী চক্র যুক্ত থাকতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বাসস

Tag :

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

শিক্ষাখাতে দুর্নীতি বন্ধে দুদকের ৩৯ সুপারিশ

আপডেট টাইম : ০৬:৪১:০৮ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭