অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

‘সরকার হটাতে জাতীয় ঐক্য গড়তে হবে’

500x350_3b3ac79a6cb0c91727c482f01fb082f3_fakrulবাংলার খবর২৪.কম : শনিবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার এখন আতঙ্কগ্রস্ত হয়ে একের পর এক নানা আইন করে চলেছে। উদ্দেশ্য একটাই- অবিনশ্বর ক্ষমতায় থাকা।”

এই উদ্দেশ্যে বিরোধীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, “সরকার ক্ষমতাকে নিরঙ্কুশ করতে বিরোধী দলের ওপর চরম ফ্যাসিবাদী আচরণ করছে। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই।
“এজন্য আমাদের সব ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের উচ্চারণ স্পষ্ট- আন্দোলনের মাধ্যমে এই সরকারকে অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য করতে হবে।”

আন্দোলন থেকে বিরত রাখতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য নেতাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন দলটির মুখপাত্র।

“মামলা দিয়ে নেতাদের কারাগারে নিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়,” বলেন তিনি।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা- একনায়কতন্ত্র’ শীর্ষক এই গোলটেবিল বৈঠক হয়।

বক্তব্যে জাতীয় সম্প্রচার নীতিমালার সমালোচনা করে ফখরুল বলেন, “গণতন্ত্র হরণকারী এই সরকার অতীতেও বাকশাল কায়েম করে সংবাদপত্রের কণ্ঠরোধ করেছিল। এবারো তারা একই কাজ করছে। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তারা একে একে সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে।”

এ সময় সংবিধানের ষোড়শ সংশোধনীরও সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

তিনি বলেন, “৫ জানুয়ারির ভোটবিহীন নির্বাচনে এমন একটি অনৈতিক সংসদ হয়েছে, যাতে জনপ্রতিনিধি নেই। এই সংসদ চলছে এক ব্যক্তির ইশারায়।

“এরকম একটি দলীয় সংসদের কাছে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা ফিরিয়ে দেয়া হয়েছে, যাতে বিচারপতিরা স্বাধীনভাবে রায় দিতে না পারেন। এই আইনের মাধ্যমে তাদের (বিচারপতি) ওপর চাপ সৃষ্টি করা হয়েছে।”

আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রধান শফিউল আলম প্রধান, গণস্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠাতা ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম এ আজিজ বক্তব্য দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

‘সরকার হটাতে জাতীয় ঐক্য গড়তে হবে’

আপডেট টাইম : ০২:৫০:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০১৪