পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

এবার হচ্ছে ৬ লেন ফ্লাইওভার

আগামী ৪ জানুয়ারি ফেনীর মহিপালে নির্মিত দেশের প্রথম ছয় লেনবিশিষ্ট ফ্লাইওভার উদ্বোধন করা হবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্লাইওভারটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে ফ্লাইওভারের নির্মাণকাজ পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের একথা জানান।

ফেনীর মহিপালে ১৮১ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে দেশের প্রথম ৬ লেন ফ্লাইওভারের নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী বছরের জুন মাস পর্যন্ত প্রকল্পটির মেয়াদ থাকলেও বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে এর নির্মাণ কাজ ৬ মাস আগেই শেষ হয়।

৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড পরিচালক মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার, নকশাকার প্রফেসর ড. এম আজাদুর রহমান, ফ্লাইওভার প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম রেজাউল মজিদ, ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায়, ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ করিম, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

এবার হচ্ছে ৬ লেন ফ্লাইওভার

আপডেট টাইম : ০৪:৩১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭