পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

‘জাতীয় পার্টি ফ্যাক্টর বলেই সবাই আমাদের চায়’

আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি বলেছেন, তবে নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়।

বুধবার বিকেলে চট্টগ্রামের হোটেল র‌্যাডিসনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন। জাতীয় পার্টির সঙ্গে জোট নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের বিষয়ে এরশাদ বলেন, মির্জা ফখরুল ইসলাম কী বলেছেন সে সম্পর্কে আমার ধারণা নেই। তবে আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।

তিনি বলেন, আপাতত আওয়ামী লীগের সঙ্গে জোটে আছি। আগামীতে কী হবে, কীভাবে নির্বাচন হবে সে বিষয়ে ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি নির্বাচনে ফ্যাক্টর বলেই সবাই আমাদের চাচ্ছে। কিন্তু আমরা কোথায় যাব এবং কীভাবে নির্বাচন করবো সেটা নির্ভর করবে আমাদের নেতাকর্মীদের ওপর। আমরা সিদ্ধান্ত নেব কীভাবে নির্বাচন করব।

এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির প্রেডিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জাতীয় পার্টির নেতা মোরশেদ মুরাদ ইব্রাহিম ও মেহজাবিন মোর্শেদ প্রমুখ। নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করতে আজ বুধবার এরশাদ চট্টগ্রাম আসেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

‘জাতীয় পার্টি ফ্যাক্টর বলেই সবাই আমাদের চায়’

আপডেট টাইম : ০৫:৩৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭