পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

আফগানিস্তানে কবরস্থানে আত্মঘাতী হামলা: নিহত ১৫

ঢাকা, ৩১ ডিসেম্বর, : আফগানিস্তানে কবরস্থানে একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন।

আজ রবিবার পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জালালাবাদ প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, শহরের একটি গোরস্থানে প্রাক্তন জেলা গভর্নরের দাফনের পর হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

এর আগে, গত বৃহস্পতিবার রাজধানী কাবুলের শিয়া সাংস্কৃতিক কেন্দ্রে আত্মঘাতী হামলায় নিহত হয়েছিল ৪১ জন। ওই ঘটনায় আরো ৮০ জন আহত হয়। সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে। ওই হামলার রেশ কাটতে না কাটতেই রোববার নতুন করে আত্মঘাতী হামলার ঘটনা ঘটল।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

আফগানিস্তানে কবরস্থানে আত্মঘাতী হামলা: নিহত ১৫

আপডেট টাইম : ০৬:৪১:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭