পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

‘থানা উড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিল জঙ্গিদের’

ঢাকা, ০২ জানুয়ারি, : নব্য জেএমবির দুই সদস্য আসফাকুর রহমান ও রাকিবুল হাসানের চট্টগ্রামের সদরঘাট থানা উড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আজ মঙ্গলবার দুপুরে সিএমপি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন গোয়েন্দা পুলিশের উপকমিশনার হাসান মাহমুদ শওকত।

এর আগে ভোররাতে নগরীর মাদারবাড়ী বালুর মাঠের পাশে মিনু ভবনের পাঁচতলা থেকে নব্য জেএমবির দুই সদস্য আসফাকুর রহমান ও রাকিবুল হাসান আটক করে পুলিশ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সদরঘাট থানার মাদারবাড়ীর ওই ভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে এ দুজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে রাকিবুল হাসান নব্য জেএমবির ডেপুটি কমান্ডার। তারা দুজন সদরঘাট থানায় হামলার ছক কষেছিলেন। ওই বাড়ি থেকে হামলা চালাতে হাতে আঁকা একটি ছক উদ্ধার করা হয়েছে বলেও জানান হাসান মাহমুদ শওকত।

তিনি জানান, এই পরিকল্পনার সঙ্গে মোট পাঁচজন নব্য জেএমবির সদস্য জড়িত বলে তারা জানতে পেরেছেন। আজ দুজনকে আটক করা সম্ভব হলেও বাকিদের আটকের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, নব্য জেএমবির কথিত আমির ডন ভাইয়ের নির্দেশে চট্টগ্রাম শহরে পুলিশের স্থাপনা লক্ষ্য করে নাশকতা চালাতে দুই মাস আগে ব্যাচেলর পরিচয়ে ওই বাসা ভাড়া নেন নব্য জেএমবির সদস্যরা। গ্রেফতারের সময় তাদের সেখান থেকে ১০টি দেশি গ্রেনেড ও দুটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

‘থানা উড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিল জঙ্গিদের’

আপডেট টাইম : ০৭:৪৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮