পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শনে ওআইসি প্রতিনিধিদল কক্সবাজার যাচ্ছে

ঢাকা, ০২ জানুয়ারি, : বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন পরিদর্শনে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি প্রতিনিধি দল বুধবার কক্সবাজার যাবে। প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতার তথ্য সংগ্রহ করবে। এরপর তা প্রতিবেদন আকারে ওআইসি মহাসচিবের কাছে তুলে ধরবে।

ওআইসি’র এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের সাথে সমন্বয়ের মাধ্যমে এই সফরের আয়োজন করা হয়েছে। প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করবে। ওআইসি’র স্বাধীন স্থায়ী মানবাধিকার কমিশন এবং মহাসচিবের দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এই প্রতিনিধি দল গঠন করা হয়েছে। সফরকালে প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের মানবিক চাহিদা ও অন্যান্য ইস্যু নিয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে। এ প্রতিনিধি দল মহাসচিবের কাছে প্রতিবেদন দেবে। এছাড়া আগামী মে মাসে ঢাকায় অনুষ্ঠেয় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও তা উত্থাপন করা হবে।

ওআইসি রোহিঙ্গা মুসলিমদের নিরাপদে ও মর্যাদার সাথে প্রত্যাবাসন এবং রাখাইন রাজ্যের উত্তেজনার মূল কারণ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সম্প্রতি মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শনে ওআইসি প্রতিনিধিদল কক্সবাজার যাচ্ছে

আপডেট টাইম : ০৮:৩৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮