অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ

ডেস্ক: দেশের উত্তরাঞ্চলের উপর দিয়ে কয়েকদিন ধরে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। সেই শৈতপ্রবাহ ধেয়ে আসছে দক্ষিণ, মধ্যাঞ্চল হয়ে ঢাকার দিকে। ফলে ঢাকাতেও কয়েকদিনের মধ্যে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

জানুয়ারির শুরুতেই উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হয়। এ মাসেই তিনটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস আগেই দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনকি কুয়াশা দুপুর পর্যন্ত থাকার কথাও বলেছে সংস্থাটি।

বর্তমানে পাবনা, চুয়াডাঙ্গা, নওগাঁ, দিনাজপুর, ও সৈয়দপুর অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং অব্যাহত রয়েছে। এই শৈত্যপ্রবাহ পরিস্থিতি ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অন্যান্য স্থানেও বিস্তার লাভ করতে পারে কয়েকদিনের মধ্যে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনের শেষ দিকে তাপমাত্রা আরও হ্রাস পাবে। এ সময় রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলিসিয়াস কমে যাবে।

চলছে পৌষের শেষার্ধ। মাঘ মাস আসতে আরও ১০দিন বাকি। কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে কনকনে ঠাণ্ডা বাতাস। মূলত উত্তর থেকে আসা বাতাসে দেশের নিন্মাঞ্চল শীতে কাঁপছে। ঢাকার দিকেও ধেয়ে আসছে শীত।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ

আপডেট টাইম : ০৩:৪৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮