অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

জামিন পেলেন ইসরায়েলি সেনাকে লাথি মারা সেই তরুণী

ডেস্ক: ফিলিস্তিনের ২০ বছর বয়সী সাহসী তরুণী নূর তামিমির কথা মনে আছে? ইসরায়েলের দু’জন সেনাকে গত মাসে লাথি, চড় মেরে আলোচনায় এসে অল্প সময়েই স্টার হয়ে গেছেন তিনি।

নূর ও তার চাচাতো বোন আহেদ তামিমি চড়-থাপ্পড়সহ ইসরায়েলি সেনাদের লাথি মেরেছিলেন। অধিকৃত পশ্চিম তীরে দু’জন সেনাকে হয়রানির পর আটক হয়েছিলেন তারা। নূরের মাকেও আটক করেছিল ইসরায়েলি সেনারা। বর্তমানে তারা জামিনে ছাড়া পেয়েছেন।

নূর ইসরায়েলি সেনাদের লাথি মেরেছিলেন গত বছরের ডিসেম্বরে। ১৫ ডিসেম্বর সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে যায়। নূরের বাড়ির সামনে গিয়ে ইসরায়েলি সেনারা বাগবিতণ্ডায় জড়ালে চড় এবং লাথি মারেন নূর।

শুক্রবার নূরের বাবা নাজিম তামিমি বার্তা সংস্থা এএফপিকে বলেন, এক হাজার চারশ ডলারের মাধ্যমে তাদের জামিন করিয়ে নেওয়া হয়েছে।

নূর তামিমি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করছেন আল কুদস ইউনিভার্সিটিতে। তাকে প্রতি শুক্রবার বিকেলে ইসরায়েলের পুলিশ স্টেশনে গিয়ে স্বাক্ষর করে আসতে হবে।

তার বিরুদ্ধে অভিযোগ হলো, ইসরায়েলি সেনাদের দায়িত্ব পালনে বিঘ্ন ঘটিয়েছেন নূর। আগামী ১২ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

এই মামলা ছাড়া আরো ১২ টি অভিযোগ করা হয়েছে নূরের বিরুদ্ধে। সেনাদের শারীরিকভাবে নির্যাতন, পাথর নিক্ষেপের মতো মামলাও রয়েছে। তার মায়ের বিরুদ্ধে করা হয়েছে পাঁচটি মামলা। সূত্র : আলজাজিরা

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

জামিন পেলেন ইসরায়েলি সেনাকে লাথি মারা সেই তরুণী

আপডেট টাইম : ০২:১৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮