পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

মিয়ানমার সেনাদের ওপর আরসার হামলা

ডেস্ক:সহিংসতায় বিধ্বস্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর একটি ট্রাকে হামলা করেছে রোহিঙ্গা বিদ্রোহীরা। এতে পাঁচ সেনা আহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

শুক্রবার ওই ঘটনার দায় স্বীকার করেছে রোহিঙ্গা বিদ্রোহীদের সংগঠন ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’ (আরসা)।

মিয়ানমার সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাহাড়ি অঞ্চল দিয়ে যাওয়ার সময় একটি যানবাহনে হামলা করেছে ২০ বিচ্ছিন্নতাবাদী। এই কাজে তারা দেশী মাইন ও ছোট অস্ত্র ব্যবহার করেছে।’ এ কাজে প্রায় ১০ রোহিঙ্গা বিদ্রোহী জড়িত বলেও মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়েছে।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ‘বাঙালী চরমপন্থী আরসা সন্ত্রাসীরা’ হামলাটি চালিয়েছে।

গত আগস্টে মিয়ানমারে কয়েকটি নিরাপত্তা ফাঁড়িতে হামলাকে কেন্দ্র করে রাখাইনে অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। নৃশংসতা থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় সাড়ে ছয় লাখ রোহিঙ্গা।

পালিয়ে আসা রোহিঙ্গারা জানান, তাদের ওপর গণহত্যা, গণধর্ষণ চালিয়েছে নিরাপত্তা বাহিনী। জ্বালিয়ে দেয়া হয়েছে তাদের বাড়িঘর। জাতিসংঘ এই ঘটনাকে ‘জাতিগত নিধন’ হিসেবে আখ্যা দিয়েছে। যদিও এসব অভিযোগ বারবার অস্বীকার করে আসছে মিয়ানমার সরকার।

এদিকে আরসার এক মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘হ্যাঁ, আরসা শুক্রবার সেনাদের ওপর হামলার দায় স্বীকার করছে।’

বার্মিজ গণমাধ্যম ফ্রন্টিয়ার মিয়ানমার জানিয়েছে, ওই ঘটনায় ছয় সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

মিয়ানমার সেনাদের ওপর আরসার হামলা

আপডেট টাইম : ০২:২০:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮