পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

বিএনপি-জামায়াতের সহিংসতার তথ্য ছড়িয়ে দিতে হবে : কাদের

ডেস্ক: বিএনপি-জামায়াতের সহিংসতা ও সন্ত্রাসের তথ্য সারা দেশে ছড়িয়ে দিতে হবে বলে জানিয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার ২০১৪ সালে জাতীয় নির্বাচনের আগে-পরে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য নিয়ে আয়োজিত খণ্ডচিত্র প্রদর্শনীতে তিনি এমন মন্তব্য করেন। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি এ প্রদর্শনীর আয়োজন করে।

প্রদর্শনীর উদ্বোধন করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি-জামায়াতের সহিংসতাকে পাকিস্তানী বাহিনীর বর্বরতার সঙ্গে তুলনা করেন।

ওবায়দুল কাদের বলেন, দেশে হঠাৎ হঠাৎ খুন হচ্ছে, কেউ না কেউ গুম হচ্ছে। সুদুর সুইডেন থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে বাংলাদেশে গুম-হত্যার মিশন। এ মিশন চালাচ্ছে বিএনপির এক নেতা নাহিদ।

তিনি বলেন, যারা ৯ বছরের আন্দোলনে ব্যর্থ তারাই আজ এই সিরিয়াল গুম খুনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তারা কোন মুখে ভোট চায়?

কাদের বলেন, বিএনপি-জামায়াত এখনো রক্তের হলিখেলা খেলছে। যারা জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে তারা পাকিস্তানির প্রেতাত্মা। এরাই আবার গুম-খুনের কথা বলে। গুমের নাটক যারা সাজায় এরাই গুমের অভিযোগ দিতে দ্বিধা করে না।

তিনি আরো বলেন, ২০১৮ সালে সাম্প্রদায়িকতা পরাজয়ের বছর। তাদের পরাজয় হবে।

ভুক্তভোগীদের বিষয়ে কাদের বলেন, যারা ভিক্টিম তাদের মুখে যে বর্ণনা তারপর আর কোনো বক্তব্য দেওয়ার কিছু থাকে না। বঙ্গবন্ধুর কন্যা আপনাদের পাশে আছে, থাকবে। শেখ হাসিনা বিপন্ন মানবতার বাতিঘর।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

বিএনপি-জামায়াতের সহিংসতার তথ্য ছড়িয়ে দিতে হবে : কাদের

আপডেট টাইম : ১১:১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮