অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছে। রবিবার রাত ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার ঘোনাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বাগেরহাট জেলার রায়েন্দাগামী বনফুল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বনফুল পরিবহনের গাড়িচালক শেখ শাহিনসহ দুইজন নিহত হন। এ ছাড়া দুর্ঘটনায় আহত হন ১০ যাত্রী।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

আপডেট টাইম : ০৪:৫৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮