পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ নেতা নিহত

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে দুই সন্ত্রাসী বাহিনীর কথিত ‘বন্দুকযুদ্ধে’ আবছার (২৮) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। তিনি জালাল বাহিনীর সদস্য আবুল কালামের ছেলে।

সোমবার রাত ৯টার দিকে উপজেলার হোয়ানক এলাকার কালাগাজিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে এতে আহতের কোনও খবর পাওয়া যায়নি।

নিহত আবছারকে স্থানীয় ওয়ার্ড যুবলীগের স্থানীয় নেতা বলে দাবি করা হয়েছে মহেশখালী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ কামাল।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরেই দুপক্ষের মাঝে বিবাদ চলছিল।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, প্রথমে আবছারকে দা দিয়ে কুপিয়ে আহত করা হয়। এর পরই দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ও লাশ উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ নেতা নিহত

আপডেট টাইম : ০৩:৪৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮