অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী Logo লালমনিরহাট-৩ আসনে জামায়াতের প্রার্থী আবু তাহেরের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুনের মরদেহ ফেরত Logo পশ্চিমগাঁও মাদ্রাসা-ই ইসলামিয়া জামিউল উলূম এর তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ১ম দিন অনুষ্ঠিত Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আজ রাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফারুক আহম্মেদ সুজন : 500x350_7f5eb88f6279526559ce154fc71111c2_images (28)প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহন করা আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাত সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
ফ্লাইটটি সোমবার সকাল ৮টা ২৫ মিনিটে (নিউইয়র্ক সময়) নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। নিউইয়র্কে যাওয়ার পথে শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীরা প্রায় দু’ঘণ্টা দুবাইয়ে যাত্রাবিরতি করবেন।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী গত বুধবার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের এ অধিবেশনে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ দেয়ার কথা রয়েছে।
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রতিবারের মত এবারও প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন এবং অধিবেশনের ফাঁকে তিনি আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বা যোগ দেবেন।’
সাধারণ পরিষদের এবারের অধিবেশনের এবারের মূল থিম হচ্ছে ‘২০১৫ সাল উত্তর উন্নয়ন এজেন্ডা কার্যকরণ ও বাস্তবায়ন’। এদিকে আগামী বছর এমডিজির নির্ধারিত সময়সীমা শেষ হতে যাওয়ার প্রেক্ষাপটে এটিকে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) পরবর্তী প্রতিপাদ্য হিসেবে গ্রহণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার বক্তৃতায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরবেন। তিনি বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে গণতন্ত্র এবং এক্ষেত্রে অর্জনের কথাও তুলে ধরবেন।
তিনি বলেন, সপ্তাহব্যাপী এ সফরকালে প্রধানমন্ত্রী ভারত, নেপাল, চিলি ও বেলারুশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
মাহমুদ আলী বলেন, এছাড়াও প্রধানমন্ত্রীর বাংলাদেশের জাতিসংঘ সদস্য পদ লাভের ৪০তম বছর পালন উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এবং অন্যান্য দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন বলেও আশা করা যাচ্ছে।
তিনি বলেন, তিনি ছাড়াও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন অর্থমন্ত্রী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, পরিবেশ ও বন মন্ত্রী, খাদ্যমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে আরো থাকছেন সংসদ সদস্য,সিনিয়র সরকারি কর্মকর্তা, বিশিষ্ট সমাজকর্মী, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Tag :
জনপ্রিয় সংবাদ

শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত

আজ রাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:৫৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০১৪