পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মাংসের দাম চাওয়ায় ব্যবসায়ীকে পেটাল পুলিশ

ডেস্ক : খুলনার ডুমুরিয়ায় বিক্রি করা মাংসের দাম চাওয়ায় শহিদুল ইসলাম নামের এক মাংস ব্যবসায়ীকে পিটিয়ে জখম করেছে ইমরান হোসেন নামের এক পুলিশ কনস্টেবল। জনতা ওই কনস্টেবলকে বাজারের মধ্যে আটক করলেও খবর পেয়ে অন্য পুলিশরা তাকে ছাড়িয়ে নিয়ে যায়।

ইমরান হোসেন ডুমুরিয়ার মাগুরঘোনা ক্যাম্পে দীর্ঘদিন ধরে চাকরি করেছেন। বর্তমানে তিনি সাতক্ষীরায় কর্মরত রয়েছেন। রবিবার সকালে আঠারমাইল বাজারে এ ঘটনা ঘটেছে।

মাংস ব্যবসায়ী শহিদুল ইসলাম জানায়, ‘দেড় কেজি মাংস নিয়ে ওই কনস্টেবল পুরো টাকা না দিয়ে চলে যেতে চাইলে আমি বাধা দেই। এসময় ওই পুলিশ কনস্টেবল বলেন, আমরা একটু কম দিয়ে থাকি। এ নিয়ে বাদানুবাদ হলে চলা (কাঠ) দিয়ে তিনি বাজারের মধ্যে আমাকে পিটিয়ে জখম করেন।’

আঠারমাইল বাজার কমিটির সাধারণ সম্পাদক আ. গফ্ফার জানান, উত্তেজিত জনতা বাজারের মধ্যে ওই কনস্টেবলকে ঘেরাও করে। পরে সন্ধ্যায় মীমাংসার কথা বলে অন্য পুলিশরা তাকে ছাড়িয়ে নিয়ে যায়।

মাগুরঘোনা ক্যাম্পের ইনচার্জ নাহিদ হাসান মৃধা জানান, কনস্টেবল ইমরান হোসেন এই থানা থেকে বদলি হয়েছেন। তিনি বর্তমানে সাতক্ষীরায় কর্মরত থাকলেও আঠারমাইল এলাকায় নিজ বাড়িতে বেড়াতে এসেছিলেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মাংসের দাম চাওয়ায় ব্যবসায়ীকে পেটাল পুলিশ

আপডেট টাইম : ০৪:৩৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮