পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

ধূমপানে এগিয়ে বাংলাদেশি শিশুরা!

ডেস্ক : বাংলাদেশে ১০ থেকে ১৪ বছর বয়সী এক লাখ ৭২ হাজার শিশু এবং প্রায় ২.৫ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ নিয়মিত সিগারেট বা তামাক সেবন করেন বলে জানিয়েছে টোব্যাকো অ্যাটলাস রিপোর্ট।

প্রতি বছর বাংলাদেশে এক লাখ ৬১ হাজার দুইশো মানুষ তামাক সেবনের কারনে মারা যায় বলে উল্লেখ করা হয় আমেরিকান ক্যান্সার সোসাইটি ও যুক্তরাষ্ট্র ভিত্তিক ভাইটাল স্ট্র্যাটেজিসের সাম্প্রতিক এই প্রতিবেদনে।

আগামী বছরগুলোতে বাংলাদেশে তামাক সেবনের কারনে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে ১৫ বছরের বেশি বয়সী ছেলে বা পুরুষদের মধ্যে ৩৯.৮% প্রতিদিন ধূমপান করে, যা হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্স (এইচডিআই) বা মধ্যম আয়ের যেকোনো দেশের মধ্যে সবচেয়ে বেশি। ১৫ বছরের কম বয়সী শিশুদের ১.৮৬% প্রতিদিন ধূমপান করে। এই শতকরা হারও মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি।

রিপোর্টে আরও বলা হয়, বাংলাদেশের ১৫ বছরের বেশি বয়সী নারীদের ০.৭% ধূমপান করেন। বাংলাদেশে প্রতিদিন ধূমপান করেন এমন মহিলাদের সংখ্যা নয় লাখ ৭৯ হাজার পাঁচশো। এখানে ১৫ বছরের কম বয়সী প্রায় ১৬ হাজার মেয়ে নিয়মিত ধূমপান করে বলেও উল্লেখ করা হয় রিপোর্টে।

গ্লোবাল অ্যাটলাস রিপোর্টে বলা হয় মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে ধূমপান বা তামাক সেবনের কারনে মৃত্যুর হার বাংলাদেশে সবচেয়ে বেশি।

বাংলাদেশে ২৫.৫৪% পুরুষদের মৃত্যুর জন্য ধূমপান বা তামাক সেবন দায়ী। অন্যদিকে এখানে ৯.৬৮% ক্ষেত্রে নারীদের মৃত্যু হয় ধূমপান বা তামাক সেবনের কারনে।

ধূমপান ছাড়াও বিভিন্নভাবে তামাক সেবনের হার মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে বাংলাদেশেই সবচেয়ে বেশি।

তামাক সেবনের কারনে বাংলাদেশের অর্থনীতির ১৫,৮৫৭ কোটি টাকা ক্ষতি হয়। ধূমপান ও তামাক সেবনের কারনে চিকিৎসা সম্পর্কিত ব্যয় ও উপাদন ক্ষমতা কমে যাওয়ার কারনে এই আর্থিক ক্ষতির জন্য দায়ী।

রিপোর্টে বলা হয় বিশ্বের সর্ববৃহৎ ছয়টি সিগারেট কোম্পানির লাভের পরিমাণ ২০১৬ সালে ছিল ৩৪৬ বিলিয়ন ডলার, যা বাংলাদেশের মোট জাতীয় আয়ের চেয়ে ৪৮% বেশি। এই তামাক শিল্প এতই শক্তিশালী যে তারা বিভিন্ন রাষ্ট্রের বিধি নিষেধ উপেক্ষা করে কার্যক্রম চালিয়ে যেতে পারে বলে মন্তব্য করা হয় রিপোর্টে।

সূত্র: পরিবর্তন

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ধূমপানে এগিয়ে বাংলাদেশি শিশুরা!

আপডেট টাইম : ০৫:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮