পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

হঠাৎ বিশ্ব একাদশ থেকে সরে দাঁড়ালেন সাকিব

বাংলার খবর ডেস্ক : বিশ্ব একাদশ এবং ওয়েস্ট ইন্ডিজ আগামী ৩১ মে লর্ডসে একটি চ্যারিটি টি-২০ ম্যাচ খেলবে। ওই ম্যাচে খেলার জন্য বাংলাদেশর সেরা দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং তামিম ইকবাল ডাক পেয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে সাকিব বিশ্ব একাদশ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। তার জায়গায় আইসিসি দলে ডেকেছে নেপালের তরুণ লেগ স্পিনার সন্দ্বীপ লামিছাকে।

আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চত করা হয়েছে। সাকিব আল হাসান বর্তমানে আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন। ব্যাটে বলে দারুণ অবদান রেখে চলেছেন তিনি। এছাড়া সন্দ্বীপও আছেন আইপিএলে। ১৭ বছর বয়সী এই তরুণ লেগ স্পিনারের দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে কোহলিদের বিপক্ষে আইপিএল অভিষেক হয়েছে।

বিশ্ব একাদশের হয়ে খেলার বিষয়ে সন্দ্বীপ বলেন, ‘বিশ্ব একাদশের দলে ডেকে আমাকে সম্মানিত করা হয়েছে। এটা আমার দেশের জন্য দারুণ গৌরবের। আমি বিশ্বের সেরা কিছু ক্রিকেটারের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারাকে গৌরবের ব্যাপার মনে করছি।’

হ্যারিকেন ইরমা ও মারিয়ার তাণ্ডবে গত বছর ক্যারিবীয় অঞ্চলের বেশ কিছু স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে পাঁচটি স্টেডিয়াম সংস্কারের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে এই চ্যারিটি ম্যাচের আয়োজন করা হয়েছে। বিশ্ব একাদশের অধিনায়কের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের ইয়ন মরগান। আর ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দেবেন কার্লোস ব্রাফেট।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

হঠাৎ বিশ্ব একাদশ থেকে সরে দাঁড়ালেন সাকিব

আপডেট টাইম : ০২:০৪:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮