পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

তাপমাত্রা নিয়ে যে সুসংবাদ দিল আবহাওয়া অফিস

ডেস্ক : বাংলা ঋতুর বর্ষায় বৃষ্টির পরিবর্তে ঢাকাসহ সারাদেশে বয়ে চলছে মৃদ থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ। গতকাল (৪ শ্রাবণ, বৃহস্পতিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজধানী ঢাকায় ছিল ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরের ঢাকায় এটিই সর্বোচ্চ তাপমাত্রা। তবে আশার কথা হলো- বয়ে চলা এ মৃদ তাপ প্রবাহ হ্রাস পাবে।

আবহাওয়া অফিস বলছে, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ সন্দ্বীপ ও সীতাকুণ্ডের কোথাও কোথাও এবং ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে বয়ে চলা মৃদ ও মাঝারি ধরনের তাপ প্রবাহ প্রশমিত হবে। একই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেক ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে।

ভারতের মধ্য প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমী বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপাসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং তা উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজমান রয়েছে।

এ অবস্থায় শুক্রবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজারহাটে ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙ্গামাটি ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

তাপমাত্রা নিয়ে যে সুসংবাদ দিল আবহাওয়া অফিস

আপডেট টাইম : ০৭:৪৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮