পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে সোহরাওয়ার্দীর গেইটে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক :প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে সোহরাওয়ার্দীর গেইটে নেতাকর্মীদের ঢল
উন্নয়ন ও অর্জনে অনন্য সফলতার স্বীকৃতিস্বরূপ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দিতে যাচ্ছে দলটি। শনিবার বিকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে।

সমাবেশে যোগ দিতে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা সোহরাওয়ার্দী উদ্যানের গেইটের মুখে জড়ো হচ্ছেন। এ সময় তাদের শরীরে দেখা গেছে জাতীয় পতাকার রঙে বর্ণিল পোশাক।
প্রসঙ্গত, মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সফল উৎক্ষপণ, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ, অস্ট্রেলিয়ায় গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড এবং সর্বশেষ ভারতের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি অর্জন করায় তিনবারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে এ সংবর্ধনা দেওয়া হবে।

গণসংবর্ধনায় দলের পক্ষ থেকে তাঁকে সম্মাননাপত্র দেওয়া হবে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সম্মাননাপত্র পাঠ করে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন। সংবর্ধনা অনুষ্ঠানের জন্য শেখ হাসিনার বিভিন্ন বয়সের ১৬টি ছবি এঁকেছেন চিত্রশিল্পীরা। এসব ছবি সোহরাওয়ার্দী উদ্যানের প্যান্ডেলে শোভা পাবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে সোহরাওয়ার্দীর গেইটে নেতাকর্মীদের ঢল

আপডেট টাইম : ০৮:১৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮