পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

দুই ঘণ্টা পর সচল শাহজালালের রানওয়ে

ডেস্ক : থাই এয়াওয়েজের একটি উড়োজাহাজ (টিজি-৩২১) অবতরণের সময় চাকা ফেটে যাওয়ার ঘটনার পর রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক বলেন, মঙ্গলবার দুপুর ১২টা ২১ মিনিটে থাই এয়ারওয়েজের উড়োজাহাজটির (টিজি-৩২১) দুর্ঘটনার পর ফ্লাইট ওঠা-নামা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

রানওয়েতে দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটির বিভিন্ন যন্ত্রাংশ ছড়িয়ে ছিটিয়ে থাকায় উড়োজাহাজ ওঠা-নামা বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর ২টা ৩৩ মিনিটে সচল হয় রানওয়ে। এরপর বিমান ওঠা-নামা শুরু হয়।

এর আগে সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান বলেন, থাই এয়াওয়েজের উড়োজাহাজটি অবতরণের সময় ডান দিকের চাকা ফেঁটে যায়। তবে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয় এবং এর যাত্রী ও ক্রুরা অক্ষত আছেন।

সিভিল এভিয়েশনের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর এম মুস্তাফিজুর রহমান বলেন, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকে রানওয়ে পরিষ্কার করে যাত্রীদের উদ্ধার করে টার্মিনালে নিয়ে আসা হয়। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, বেলা ১২টা ২১ মিনিটে থাই বিমানটি অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে। যাত্রী ও ক্রুরা সবাই অক্ষত আছেন।

টিজি-৩২১ উড়োজাহাজটি ব্যাংকক থেকে ঢাকা আসে। মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে এটির শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু উড়োজাহাজটি ১২টা ২১ মিনিটে অবতরণ করে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

দুই ঘণ্টা পর সচল শাহজালালের রানওয়ে

আপডেট টাইম : ০১:৪৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮