পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সিরাজগঞ্জে বজ্রপাতে নিহত ২

ডেস্ক : সিরাজগঞ্জের বেলকুচি বজ্রপাতে রতন তালুকদার (৫০) ও রায়গঞ্জে মাহমুদুল হাসান (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সেন ভাঙ্গাবাড়ী গ্রামে ও রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নর মলি­কচাঁন উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রতন তালুকদার সেন ভাঙ্গাবাড়ী গ্রামের মৃত খোরশেদ আলম তালুকদারের ছেলে। তিনি মালয়েশিয়া প্রবাসী ছিলেন ও নিহত মাহমুদুল হাসান ওই ধানগড়া ইউনিয়নের মল্লিক চাঁন উত্তরাপাড়া গ্রামের আব্দুল গনী শেখের ছেলে।

ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাসানী এ তথ্য নিশ্চিত করে জানান, রতন মালয়েশিয়া প্রবাসী। কিছুদিন আগে তিনি ছুটি কাটাতে দেশে এসেছেন। দুপুরে হালকা বৃষ্টির হলে বাড়ি ভিতর থেকে পানি বের করে দেয়ার জন্য ড্রেনের কাজ করছিল। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার দুপুরে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের জমিতে কৃষিকাজ কাজ করছিলেন মাহমুদুল হাসান। এ সময় বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আমিরুল ইসলাম তৌহিদ কৃষক মাহমুদুল হাসানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সিরাজগঞ্জে বজ্রপাতে নিহত ২

আপডেট টাইম : ০১:৪৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮