পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

অর্থনৈতিক সাফল্য ধরে রাখার ক্ষেত্রে দুর্নীতিই বড় চ্যালেঞ্জ : ইকবাল মাহমুদ! বাংলার খবর

ডেস্ক : বাংলাদেশ অর্থনৈতিক এবং সামাজিক বিভিন্ন সূচকে অসাধারণ সাফল্য অর্জন করছে জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, এই সাফল্য ধরে রাখার ক্ষেত্রে দুর্নীতিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজ সকালে জাতিসংঘের ‘ইউনাইটেড ন্যাশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম’(ইউএনওডিসি) এর ইনডিপেনডেন্ট ইভ্যেলুয়েটর মি. প্যারি রবার্টের সঙ্গে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এ মন্তব্য করেন।

দুর্নীতি দমনে অনুসন্ধান, তদন্ত এবং প্রসিকিউশনের মানোন্নয়নের কোনো বিকল্প নেই জানিয়ে ইকবাল মাহমুদ কমিশনের ছয়টি অনুবিভাগের মহাপরিচালকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের স্ব-স্ব অনুবিভাগের বাস্তবায়িত সব কার্যক্রমের পাশাপাশি এসব কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যেসব সমস্যার সম্মুখীন হন তা মুক্তভাবে প্রকাশ করবেন। কারণ সঠিক তথ্য ছাড়া কোনো প্রতিষ্ঠানকে যথার্থ মূল্যায়ন করা সম্ভব নয়। তিনি বলেন, যদি সঠিকভাবে কমিশনের কার্যপদ্ধতি মূল্যায়ন করা হয়, তাহলেই প্রাতিষ্ঠানিক মানোন্নয়ন সম্ভব এবং কার্যপদ্ধতির উৎকর্ষ সাধিত হবে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দুদক সচিব ড. শামসুল আরেফিন, মহাপরিচালক (লিগ্যাল) মো. মঈদুল ইসলাম, মহাপরিচালক (বিশেষ তদন্ত) মোহাম্মদ জয়নুল বারী, মহাপরিচালক (মানিলন্ডারিং) মো. আতিকুর রহমান খান, মহাপরিচালক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান এবং মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

অর্থনৈতিক সাফল্য ধরে রাখার ক্ষেত্রে দুর্নীতিই বড় চ্যালেঞ্জ : ইকবাল মাহমুদ! বাংলার খবর

আপডেট টাইম : ০১:৫২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮